গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি প্রেমিকের। আত্মঘাতী স্কুল ছাত্রী - The News Lion

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি প্রেমিকের। আত্মঘাতী স্কুল ছাত্রী

 


দি নিউজ লায়নঃ   গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি প্রেমিকের। লোকলজ্জার ভয়ে ও বদনামের হাত থেকে বাঁচতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন নবম শ্রেণীর ছাত্রী৷ তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হামজাপুর এলাকায়। সোমবার ওই স্কুল ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ।


 এদিকে এই ঘটনায় অভিযোগ ওঠা তার প্রেমিকের বিরুদ্ধে গঙ্গারামপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, নিহত ছাত্রীর সঙ্গে গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার এক ব‍্যক্তির পরিচয় ছিল। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দিন যত যায় ঘনিষ্ঠতা বাড়ে থাকে। ওই ব‍্যক্তি রিয়াকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। অভিযোগ, গত কিছুদিন ধরেই ছাত্রীকে তার নানা রকম গোপন ছবি স‍্যোশাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিতে থাকে ওই ব‍্যক্তি।


 এবং সে বিয়ের প্রস্তাব অস্বীকার করে। এদিকে বিষয়টি জানতে পেরেই লোকলজ্জার ভয়ে ও মানসম্মানের হাত থেকে বাঁচতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী৷ মৃতের পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানা অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গঙ্গারামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.